নিয়মাবলী
- ১. সময়ে উপস্থিতি:
প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত সময় অনুযায়ী ক্লাসে উপস্থিত থাকতে হবে।
দেরিতে আসা বা অনুপস্থিত থাকলে অভিভাবককে জানাতে হবে।
- ২. পরিচ্ছন্নতা ও পোশাক:
পরিচ্ছন্ন পোশাকে ক্লাসে আসতে হবে।
অশোভন পোশাক পরিধান সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- ৩. মোবাইল ফোন ব্যবহার:
ক্লাস চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখতে হবে।
জরুরি প্রয়োজনে শিক্ষকের অনুমতি নিতে হবে।
- ৪. শৃঙ্খলা ও আচরণ:
শিক্ষক ও সহপাঠীদের প্রতি সম্মান দেখাতে হবে।
অশোভন আচরণ বা উচ্চস্বরে কথা বলা নিষিদ্ধ।
- ৫. হোমওয়ার্ক ও পরীক্ষার নিয়ম:
প্রতিটি হোমওয়ার্ক সময়মতো সম্পন্ন করে আনতে হবে।
নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশগ্রহণ আবশ্যক।
- মাসিক বেতন:
মাসিক কোচিং ফি নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
দীর্ঘদিন বেতন বাকি থাকলে কোচিং কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবে।
- ৭. অননুমোদিত অনুপস্থিতি:
তিন দিনের বেশি অনুপস্থিত হলে অভিভাবকের লিখিত আবেদন প্রয়োজন
- ৮.অভিভাবকের যোগাযোগ:
শিক্ষার্থীর অগ্রগতি ও সমস্যার বিষয়ে অভিভাবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে।
অভিভাবক সভায় অংশগ্রহণ আবশ্যক।
- ৯.বিধিনিষেধ লঙ্ঘন:
নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।